,

আজ থেকে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। এতে করে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।

গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে আজ রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে এক লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৪৫ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৮০৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়। দুই দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানো হলো। তার আগে ১৭, ১০, ৯, ৮, ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট স্বর্ণের দাম আরও ছয় দফা বাড়ানো হয়।

এখন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের