সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নিখোঁজের দুদিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুদিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার। নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই নামে এক কলেজ ছাত্রী। নিখোঁজ ফারজানা আক্তার জুঁই ওই গ্রামের আবুল হাসনাতের মেয়ে।সে এবছর এইচএসসি পরীক্ষা পাস করেছিল।গত পরশু (বৃহস্পতিবার ভোররাতে) নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় হন্নে হয়ে খুঁজেও মেলেনি তার কোন সন্ধান। ঘটনার দুই দিন পর বাড়ির পাশে বিশাল ডোবায় ভেসে উঠে সেই ছাত্রীর লাশ।

স্থানীয় এক ব্যক্তি সেই ডোবাতে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া গেছে সেটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁই এর লাশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ না থাকলেও স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে,এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়েও চলছে গুঞ্জন। তবে লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, আমরা লাশটি উদ্ধার করেছি,পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ নেই তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি,আশাকরি ময়নাতদন্তের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা