,

ইসরায়েলকে সতর্ক করল হামাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় স্থল আক্রমণের মধ্যে পৃথক ঘটনায় ছয়জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনার পর হামাস ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে- গাজা শহরের দিকে আরও এগিয়ে গেলে এটি হবে সেনাদের ‘কবরস্থান’।

প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড একটি বিবৃতি প্রকাশ করে গাজাকে ‘ব্যয়বহুল যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছে এবং সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলি বন্দীদের ভাগ্য তাদের সামরিক পদক্ষেপের উপর নির্ভর করছে।

হিব্রু ভাষায় জারি করা বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে- ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হওয়ার জন্য হামাস যোদ্ধাদের পাড়া-মহল্লায় মোতায়েন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি বন্দীরা এখন গাজা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে যে যতক্ষণ নেতানিয়াহু তাদের হত্যা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন ততক্ষণ আল-কাসসাম ব্রিগেড তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী উত্তর গাজার দিকে ট্যাঙ্ক নিয়ে আরও এগিয়ে এসেছে। তারা গাজা শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে বাসিন্দারা ফোন এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন।

স্থানীয় চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৩ জনের মৃতদেহ আল-শিফা হাসপাতালে আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে