,

মোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যালেঞ্জ কাপের শিরোপা কিংসের

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যালেঞ্জ কাপের প্রথম আসর আয়োজিত হয় গত বছর। সেবার মোহামেডানকে হারিয়ে শিরোপা জেতে বসুন্ধরা কিংস। একই চিত্র চলতি বছরেও। মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখল কিংস।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে কিংসের হয়ে জোড়া গোল দেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। একট করে গোল রাফায়েল আগুস্তো ও ইমানুয়েল সানডের। মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেন মোজাফ্ফর মোজাফ্ফরভ।

পুরো ম্যাচের মতো প্রথম দিকে খেলা কিন্তু একতরফা ছিল না। প্রথমে অবশ্য এগিয়ে যায় কিংসই। সপ্তম মিনিটে সোহেল রানার থ্রু পাস ধরতে বক্সে ঢুকে পড়া দোরিয়েলতনকে বক্সের ভেতরে পেছন ফাউল করেন মেহেদী হাসান মিঠু। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুজন হোসেনকে বিপরীত দিকে ছিটকে দিয়ে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন।

৬ মিনিট পরই ম্যাচে সমতায় ফেরে মোহামেডান। দারুণ এক স্পট কিকে সাদা-কালোদের সমতায় ফেরান মোজাফ্ফরভ। সমতার স্বস্তি আসে মোহামেডান শিবিরে। প্রথমার্ধে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

৬২তম মিনিটে বড় ধাক্কা খায় কিংস। মোহামেডানের মিনহাজুর আবেদিন রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার সোহেল। তবে ১০ জনের দল নিয়েই আসল খেলাটা দেখায় কিংস। ৭২তম মিনিটে রাফায়েলের দুর্দান্ত এক ভলি জালে জড়ায়। ২-১ ব্যবধানে এগিয়ে যায় কিংস।

ক্ষাণিক পরে ব্যবধান আরও বাড়িয়ে নেয় কিংস। দোরিয়েলতনের বুদ্ধিদ্বীপ্ত পাস ধরে ইমানুয়েল সানডে নিখুঁত শটে বল প্রতিপক্ষের জালে জড়ান। ৮৬ মিনিটে দোরিয়েলতন দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল দিলে শিরোপা নিশ্চিত হয় কিংসের। শেষদিকে কিছুটা অপ্রীতিকর অবস্থা তৈরি হলেও তাতে খেলার ফলে কোনো প্রভাব পড়েনি।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল