,

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে চরমোনাই পীরের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। আজ শুক্রবার রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি। পরিবর্তন এখন সময়ের দাবি।’

চরমোনাই পীর দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও স্বাধীনতার পর থেকে চলমান ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্বাধীনতার সময় আমাদের সামনে তিনটি মৌলিক স্লোগান ছিল- সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। কিন্তু যারা গত ৫৩ বছর দেশ চালিয়েছে, তারা একটি স্লোগানও বাস্তবায়ন করতে পারেনি।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা ইসলামের পক্ষে পরিবেশ তৈরি করেছে। দেশের মানুষ উপলব্ধি করছে যে পুরনো শক্তি পুনরায় ক্ষমতায় এলে জনগণের কল্যাণ হবে না। এ পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্পষ্ট নীতি ও আদর্শ জাতির সামনে উপস্থাপন করেছে।’

চরমোনাই পীর বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের ন্যায়, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা।’

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবে এবং দেশে একটি সুষ্ঠু, ন্যায়নিষ্ঠ ও গ্রহণযোগ্য রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে