,

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার উদ্যোগ কাতারের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আইনি পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে কাতার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফি নেদারল্যান্ডসের হেগে আইসিসি প্রেসিডেন্ট তোমোকো আকানে ও ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামীম খানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ৯ সেপ্টেম্বরের দোহা হামলাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে পর্যালোচনা এবং রোম স্ট্যাটিউটের আওতায় জবাবদিহির সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়।

আল-খুলাইফি বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি কাতারের অঙ্গীকার দৃঢ়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব বৈধ উপায়ে লড়াই চালিয়ে যাবে কাতার।

৯ সেপ্টেম্বর দোহার এক ব্যক্তিগত বাসভবনে চালানো ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। কাতার একে “সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন” আখ্যা দিয়ে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য একটি বিশেষ আইনি টিম গঠন করে।

ঘটনার পর আরব ও আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে এবং ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়।

গত বছর গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। সূত্র: আনাদোলু

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল