সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তানে গেলেন মামুনুল হকসহ আলেমরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধিদল

ইমারাতে ইসলামিয়ার (তালেবান) রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধিদল আফগানিস্তান সফরে গেছে। গতকাল বুধবার সকালে তারা আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে মামুনুল হক ছাড়া আরও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

সফরকালে প্রতিনিধিদল ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধিদল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে যাবেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধিদল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মক্কাস্থ প্রবাসীদের সঙ্গে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা।

এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য-এশিয়ার আরও কয়েকটি দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার