,

পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে: ফয়জুল করীম

news-image

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর মানে সর্বজনীন, সর্ব আদর্শ ও সর্ব মতের সংসদ। পিআরের বাইরে নির্বাচন হলে আবারও ফ্যাসিস্ট সরকার হবে। বিএনপি নিজেও বলে তারা সর্বজনীন, সর্ব মতের সংসদ চায়। তাহলে পিআর সিস্টেমে নির্বাচন করতে অসুবিধা কোথায়?

আজ বুধবার লালবাগ স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে এক সমাবেশে এসব কথা বলেন ফয়জুল করীম।

ফয়জুল করীম বলেন, ‘বৃটিশবিরোধী আন্দোলনে ৮০ হাজার আলেম জীবন দিয়েছিল। বৃটিশ পালানোর সময় বৈষম্য দূর করা জন্য আলাদা দেশ চেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ধর্মের ভিত্তিতে আলাদা দেশ হয়েছিল, কিন্তু বৈষম্য দূর হয় নাই। সাম্যতা সৃষ্টি হয় নাই। এরপর ’৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও বৈষম্য দূর হয় নাই। সাম্যতা সৃষ্টি হয় নাই। সামাজিক ন্যায়বিচার ছিল না। যেই দল যখন ক্ষমতায় ছিল, সরকারিসহ বিভিন্ন চাকরি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দখল করেছে। ফাঁসির আসামিরাও বুক ফুলিয়ে রাস্তায় চলেছে। অপরদিকে বিরোধীদলের নেতাকর্মীরা পালিয়ে বেড়িয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে