,

পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, কী ব্যাখ্যা সূর্যকুমারের

news-image

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক বৈরিতার ছাপ বেশ ভালোভাবেই পড়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে। আগে থেকেই কিছুটা ছিল, তবে পেহেলগাম হত্যাকাণ্ডের পর সেটির মাত্রা বেড়েছে বহুগুণে। এই যেমন গতকাল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ম্যাচের পর হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এর আগে, টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি সূর্যকুমার যাদবকে।

গতকাল রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দেয় ভারত। ম্যাচের পর স্বাভাবিকভাবেই সূর্যকুমারকে জিজ্ঞেস করা হয়েছিল হাত না মেলানোর কারণ। সূর্যকুমার জানান, টিম ম্যানেজমেন্ট, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকার এমন সিদ্ধান্তের ব্যাপারে একমত হয়েছিল। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শুধু ম্যাচ খেলতে এসেছেন বলেও জানান ভারত অধিনায়ক।

এর আগে, ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সূর্যকুমার জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে জয় একটি যথোপযুক্ত প্রতিদান। তার ভাষায়, ‘দুর্দান্ত অনুভূতি এবং ভারতের জন্য একটি নিখুঁত প্রতিদান উপহার।’

 

সূর্যকুমার যাদব। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে লড়াইকে শুধুই আরেকটি ‘ম্যাচ’ হিসেবেই বর্ণনা করতে চান সূর্যকুমার। তবে গতকালের জয়ের পেছনে বছরের শুরুতে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের দুর্দান্ত জয়ের কৃতিত্বও দিয়েছেন।

ভারত অধিনায়ক বলেন, ‘পুরো দলের জন্যই আমরা মনে করি এটি কেবল আরেকটি খেলা। আমরা সমস্ত প্রতিপক্ষের জন্য একই প্রস্তুতি নিই। কয়েক মাস আগেও এমনটাই ঘটেছিল। চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলটি সুর তৈরি করে দিয়েছে। আমি সবসময় স্পিনারদের ভক্ত কারণ তারা মাঝের দিকে খেলা নিয়ন্ত্রণ করে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের