সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লজ্জার রেকর্ডে বাবর-হাফিজদের স্পর্শ করলেন সাইম

news-image

স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে কাজের কাজটা করলেও ব্যাটিং যেন ভুলেই গেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। ভারতের বিপক্ষে গতকাল রবিবার হাইভোল্টেজ ম্যাচেও হাসেনি সাইমের ব্যাট। প্রথম বলেই আউট হয়েছেন এই ওপেনার। এর মাধ্যেমে লজ্জার একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি।

গতকাল ইনিংস উদ্বোধন করতে নেমে হার্দিক পান্ডিয়ার করা একটি লেন্থ ডেলিভারিতে দুর্বল শট করেন সাইম। সরাসরি সেটি পয়েন্টে গিয়ে তালুবন্দী হয় জাসপ্রিত বুমরাহর কাছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সাইমের সপ্তমবারের মতো ‘শূন্য’ রানে আউট হওয়ার ঘটনা। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের মাধ্যমে তিনি পাশে বসেছেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও কামরান আকমলের।

অনাকাঙ্ক্ষিত এই রেকর্ড সবার ওপরের নাম সাবেক উইকেটকিপার ব্যাটার উমর আকমলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ বার ‘শূন্য’ রানে আউট হওয়ার লজ্জা আছে উমরের। পরের স্থানটিই সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৮ বার কোনো রান না করেই বিদায় নিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ‘শূন্য’

উমর আকমল- ৮৪ ম্যাচে ১০ বার

শহিদ আফ্রিদি- ৯৮ ম্যাচে ৮ বার

সাইম আইয়ুব- ৪৩ ম্যাচে ৭ বার

কামরান আকমল- ৫৮ ম্যাচে ৭ বার

মোহাম্মদ হাফিজ- ১১৯ ম্যাচে ৭ বার

বাবর আজম- ১২৮ ম্যাচে ৭ বার

সাইমের দ্রুত আউটের পর দলের অন্য ব্যাটাররাও ছন্দ পাননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। পরে ব্যাট করে যেই রান ৭ উইকেট হাতে রেখেই অতিক্রম করে ভারত।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা