,

রানীরা কাউকে অনুসরণ করে না : অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। মাঝেমধ্যেই তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে।

এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন।

ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’

কমেন্ট বক্সে নেটিজেনরা অপু বিশ্বাসের বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।’ আরেকজনের কথায়, ‘এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলবো। অপু বিশ্বাস সত্যিই বেস্ট।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু বিশ্বাস। কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এরপর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে