,

থানার গাড়ি চালকের বাসায় তল্লাশি, ওসি ক্লোজড

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : ৪ লাখ টাকা চুরি হওয়ার পর গাড়ি চালকের বাসায় তল্লাশির ঘটনায়চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ক্লোজ হয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত সোমবার ওসি নূর আলমের বাসা থেকে ৪ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পরদিন ওই থানার পিকআপ চালক ওয়াসিমের বাসায় সেকেন্ড অফিসার বিমল চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে অভিযান চালান ওসি নুরে আলম। চালক ওয়াসিম তার ঘরের জিনিসপত্র তছনছ করার চিত্র ভিডিওতে ধারণ করে ফেসবুকে বৃহস্পতিবার রাতে প্রচার করেন। নিমিষেই তা ভাইরাল হয়ে যায়।

ওয়াসিম ভিডিওতে বলেন, ‘ওসি স্যারের বাসা থেকে দুই দফায় নাকি ৪ লাখ চুরি হয়েছে। তিনি আমাকে সন্দেহ করে আমার বাসার সমস্ত জিনিসপত্র তছনছ করেছেন। অথচ আমি টাকা চুরির সঙ্গে জড়িত নই।’

ওয়াসিম এক পর্যায়ে জানান, প্রয়োজনে ঘরের প্রতিটি ইঞ্চি তল্লাশি করে যদি প্রমাণিত না হয়, তাহলে তিনি ওসির বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তার কাছে অভিযোগ করবেন।

এ কথা বলার পর ওসি রাগ দেখিয়ে তার সঙ্গে অন্যান্যদের নিয়ে বের হয়ে যান।

এদিকে ফেসবুকে এ ভিডিও দেখে অনেকেই ওসি নূরে আলমের বেতন কত ও ৪ লাখ নগদ অর্থ কোথায় পেলেন এ নিয়ে প্রশ্ন তুলেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার মৃদুল জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় ওসি নূরে আলম সিসি নিয়ে সিলেট রেঞ্জ অফিসে চলে গেছেন।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের ওসি ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড