,

ইসরায়েলি হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন হামাস নেতারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালালেও ব্যর্থ হয়েছে ইসরায়েল। গত মঙ্গলবার মোবাইল ফোন ট্র্যাক করে কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে নামাজ আদায়ের জন্য মোবাইল ফোন রেখেযাওয়ায় প্রাণে বেঁচে যান তারা। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে চলমান আলোচনার অংশ হিসেবে হামাস নেতারা কাতারের একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন। সে সময় ভবনটি লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্যবস্তু ছিলেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়াসহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

তবে হামাস নেতাদের কেউই হামলার সময় ভবনের ভেতরে ছিলেন না। নামাজ আদায়ের জন্য মোবাইল ফোন রেখে বাইরে গিয়েছিলেন বলে দাবি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

সংবাদমাধ্যমগুলো বলছে, হামাস নেতাদের ব্যবহৃত মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাদের অবস্থান নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। সেই তথ্যে ভিত্তি করেই চালানো হয় বিমান হামলা। তবে ফোনগুলো যেহেতু ভবনের ভেতরেই ছিল, আর নেতারা ছিলেন বাইরে, তাই তারা প্রাণে বেঁচে যান।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে