,

চার্লি কার্কের খুনিকে খুঁজছে পুলিশ, ছবি প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রাজনীতিবিদ চার্লি কার্কের খুনি এখনো গ্রেপ্তার হয়নি। যুক্তরাষ্ট্রের ইউটাহর রাজধানী সল্ট লেক সিটির এফবিআই-এর প্রধান রবার্ট বোহলস জানিয়েছেন, তারা একটি অত্যন্ত শক্তিশালী বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করেছেন।তারা মনে করছেন, দক্ষিণপন্থী চার্লি কার্ককে এই অস্ত্র দিয়েই খুন করা হয়। তবে এখনো খুনি গ্রেপ্তার হয়নি।

বোহলস জানান, আক্রমণকারী জঙ্গলের যে রাস্তা দিয়ে পালিয়েছে বলে মনে করা হচ্ছে সেখান থেকেই উদ্ধার হয়েছে এই বন্দুক।

সন্দেহভাজন খুনির বেশ কিছু ছবি প্রকাশ করেছে এফবিআই। বোহলস বলেন, ‘আমাদের কাছে ছবি আছে। আমরা এও জানি এটা একটি পরিকল্পিত ঘটনা। আততায়ীকে খুঁজে বের করার জন্য আমরা সব রকম চেষ্টা চালাচ্ছি। আমরা এখনো জানি না আততায়ী কত দূর পালিয়েছে। কিন্তু আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, খুনি কলেজশিক্ষার্থী হয়ে থাকতে পারে। সেই কারণেই সে ভিড়ে মিশে যেতে পেরেছে।

বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে একটি সভায় কার্কের উপর গুলি চালানোর ঘটনা ঘটে। ‘চরম বামপন্থিদের’ এই ঘটনার পিছনে দায়ী করার এক দিনের মধ্যেই ট্রাম্প শান্তিপূর্ণ শোকজ্ঞাপন করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কার্ক ছিলেন ‘অহিংসার প্রবক্তা’।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে