,

ইসরায়েলি সামরিক স্থাপনায় ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলি দখলকৃত এলাকায় সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার ‘প্যালেস্টাইন-২’ নামের একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র নেগেভ দখলকৃত অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করে। এই অভিযান সফল হয়েছে বলে দাবি করা হয় এবং এতে বহু বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

সারি আরও জানান, ড্রোন ইউনিট অতিরিক্ত দুটি আক্রমণ চালায়-এর মধ্যে একটি আক্রমণে দুইটি ড্রোন ব্যবহার করে এলাত (উম্ম আল-রাশরাশ) সংলগ্ন রামন বিমানবন্দরে হামলা চালানো হয়, আরেকটি ড্রোন দিয়ে নেগেভ অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব হামলা গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন ও ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণের জবাবে চালানো হয়েছে।

সারি জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা ইয়েমেনের রয়েছে।’

এর আগে আনসারুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযান আর ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডে শাসকগোষ্ঠী ও চরমপন্থী বসতি স্থাপনকারীদের জন্য কোনো জায়গাই নিরাপদ রাখবে না।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে