,

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : ‎পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল হানিফ মাতুব্বর (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার খেয়াঘাট জামে মসজিদে মাগরীবের নামাজ পড়ার সময় তিনি মারা যান।‎

আব্দুল হানিফ মাতুব্বর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের জয়নুদ্দীন মাতুব্বরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ‎ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন।

আব্দুল হানিফ মাতুব্বরের ছেলে মো. রুহুল আমীন মাতুব্বর বলেন, ‘আমি বাজারে দোকানে ছিলাম। খবর পেয়ে মসজিদে গিয়ে দেখি বাবা মারা গেছেন।’

‎খেয়াঘাট মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘মাগরীবের ফরজ নামাজে দাড়ানোর পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে তুলতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।’

‎এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘খবরটি আমি শুনেছি। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে