বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের হুমকির মুখে কপিল শর্মা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও উপস্থাপক কপিল শর্মা। গত মাসে কানাডায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের হুমকির পর এবার মুম্বাই শহরে নতুন করে হুমকির মুখে পড়েছেন তিনি।

এবার তাকে হুমকি দিয়েছে মহারাষ্ট্রের কট্টরপন্থী রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। অভিযোগ, কপিল তার অনুষ্ঠানে মুম্বাই শহরকে ‘বোম্বে’ বা ‘বম্ববাই’ বলে সম্বোধন করেছেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে দলটি।

এমএনএসের মুখপাত্র অমেয় খোপকারের দাবি, কপিল শর্মা ইচ্ছাকৃতভাবে মুম্বাইয়ের নাম বিকৃত করছেন। তাদের প্রশ্ন, চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারলে মুম্বাইয়ের ক্ষেত্রে কেন এই সমস্যা? এই আচরণকে তারা ‘মুম্বাইকে অপমান’ বলে মনে করছেন।

এর আগে গত আগস্টে কপিল শর্মা খলিস্তানিদের হুমকির মুখে পড়েছিলেন। কানাডায় তার বিলাসবহুল ক্যাফেতে একাধিকবার হামলা চালানো হয়েছিল। তাকে কানাডায় ব্যবসা বন্ধ করে মুম্বাই ফিরে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। যদিও সেই গোষ্ঠীটি ছিল খলিস্তানি, আর এবার হুমকি এসেছে মহারাষ্ট্রের রাজনৈতিক দল থেকে, যারা কপিলকে সতর্ক করেছে তার উচ্চারণের জন্য।

কপিলকে উদ্দেশ্য করে অমেয় খোপকার বলে, ‘কপিল আপনি অনেকদিন ধরেই মুম্বাইয়ে কাজ করছেন। মুম্বাই তার কর্মভূমি। এখানকার মানুষরা তাকে ভীষণ ভালোবাসে। যে শহরের মানুষরা তাকে আপন করে নিয়েছে সেই শহরকে এইভাবে অপমান করে কী করে? আমি আবারও বলছি, যদি ভুল করে বলেন তাহলে এখনই নিজেকে শুধরে নিন।’

কপিলের উদ্দেশ্যে নবনির্মাণ সেনার মুখপাত্র আরও বলেন, ‘আপনাকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, ভবিষ্যতে এমন ভুল করবেন না। শুধু আপনি নন, আপনার অনুষ্ঠানে যেই আসুক না কেন তাদের বলবেন সঠিক উচ্চারণ করতে। যদি এর অন্যথা হয় তাহলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে আপনাকে।’

কপিল শর্মার পক্ষ থেকে এখনো এই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তিনি কি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাবি মেনে নেবেন, নাকি এই বিতর্ক নতুন মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে