,

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক :গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে না সরকার এবং দাম বাড়ানোর পরিকল্পনাও নেই। দাম না বাড়িয়েই বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি মোকাবিলার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘গ্যাসের ঘাটতি কমাতে সরকার বেশি পরিমাণে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানি করছে। পাশাপাশি বাসাবাড়ির পুরোনো গ্যাস লাইনগুলোর মেরামত ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে।’

পল্লী বিদ্যুৎ সমিতির চলমান কর্মবিরতি ও গণছুটি প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

গোয়েন্দা সংস্থার প্রতিবেদন উদ্ধৃত করে উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনে বিঘ্ন ঘটানোর লক্ষ্যেই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও গণছুটির মতো কর্মসূচি দিয়ে আন্দোলন করছে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে