সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্যান্ডে রাশিয়ার ‘ড্রোন হামলা’, আকাশসীমা বন্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলাচেষ্টার অভিযোগ এনেছে পোল্যান্ড। তারা বলছে, তাদের আকাশসীমায় একটি রুশ ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে রাশিয়ার দাবি, এই ড্রোনের প্রবেশ অনিচ্ছাকৃত।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এই দাবি উড়িয়ে দিয়েছে পোল্যান্ড। আজ বৃহস্পতিবার তারা জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের আকাশ সীমায় বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পোল্যান্ডের বিমান নিয়ন্ত্রণ সংস্থা-পাজপ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বেলারুশ ও ইউক্রেন সীমান্ত সংলগ্ন আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে ছাড় থাকবে। পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া রুশ ড্রোন ভূপাতিত করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল বুধবার পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের আকাশসীমা ১৯ বার লঙ্ঘন করেছে। পোল্যান্ড ও ন্যাটো মিত্ররা যুদ্ধবিমান উড়িয়ে অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়া অভিযোগ করেছে, ড্রোন হামলা নিয়ে পোল্যান্ড বানোয়াট গল্প প্রচার করছে। ইউক্রেন সংকটকে আরও জটিল করতেই এমনটা করছে বলে অভিযোগ তাদের। ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পোল্যান্ডের ভূখণ্ডে হামলার কোনো উদ্দেশ তাদের ছিল না।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা