,

১৪৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা হংকং ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে।

আজ বৃহস্পতিবার গ্রুপ ‘বি’তে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

হংকং ইনিংসে দলীয় ৭ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। অংশুমান রাঠকে ৪ রানে ফেরান তাসকিন আহমেদ। এরপর পঞ্চম ওভারে বাবর হায়াতকে ১৪ রানে বোল্ড করেন তানজিম হাসান সাকিব।

হংকং ইনিংসে সর্বোচ্চ রান করেন নিজাকাত খান। ৪০ বলে ৪২ রান করা এই ব্যাটারকে ফেরান রিশাদ হোসেন। আর ওপেনার জিশান আলী ৩৪ বলে ৩০ রান করে তানজিম সাকিবের দ্বিতীয় শিকান হন। এছাড়া ১৯ বলে ২৮ রান করে রান আউট হন অধিনায়ক ইয়াসিম মুর্তজা।

বাংলাদেশি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন তাসকিন, তানজিম ও রিশাদ।

বাংলাদেশের একাদশে: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

হংকং একাদশ: জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, ক্যালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের