,

ছিটকে গিয়েও সর্বোচ্চ ধনীর খেতাব ফিরে পেলেন ইলন মাস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হুট করেই বিশ্বের শীর্ষ ধনীর দ্বিতীয় স্থানে চলে গিয়েছিলেন টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।তাকে টপকে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন উঠে গিয়েছিলেন শীর্ষে। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও শীর্ষে উঠেছেন এক্স এর মালিক মাস্ক।

মার্কিন প্রভাবশী সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওরাকলের ল্যারি এলিসন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার সকালে কয়েক ঘণ্টার জন্য ইলন মাস্ককে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করেন। তার সফটওয়্যার কোম্পানির শেয়ারের মূল্য মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক-তৃতীয়াংশেরও বেশি বেড়ে যাওয়ায় তার ব্যক্তিগত সম্পদের পরিমাণও বাড়ে।

৮১ বছর বয়সী এলিসনের সম্পদের পরিমাণ ৩৯৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়। ফলে মাস্কের চার বছরের রাজত্ব ভেঙে শীর্ষ ধনী হন তিনি। তবে দিনশেষে আবারও নিজের আসনে ফিরেছেন মাস্ক।

সর্বশেষ তথ্য অনুযায়ী মাস্কের সম্পদের পরিমাণ ৩৮৪ দশমিক ২ বিলিয়ন ডলার। আার ল্যারির সম্পদের পরিমাণ ৩৮৩ দশমিক ২ বিলিয়ন ডলার। তাদের মধ্যে এখন এক বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে