,

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুথি নওগাঁ সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।

নিহত জুথির বাবা ঝুন্টু প্রামানিক জানান, প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকা গাজীপুরের বাসিন্দা তানভীর রহমান নামে এক ছেলেকে বিয়ে করে জুথি। বিয়ের কিছু মাস পর জানা যায় তানভীরের আরেকটি বউ রয়েছে। এরপর বিষয়টি নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা বাধে। এক পর্যায়ে জুথি নওগাঁ চলে আসে এবং আদালতে মামলা দায়ের করে।

আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানির তারিখ ছিল। কোর্টে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয় জুথি। অন্যদিকে প্রধান সড়কের পাশে একটি মাইক্রো নিয়ে দাঁড়িয়ে ছিলো তানভীর রহমান। জুথি সড়কের পাশে দাড়ালে তানভীর তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন গুরুতর আহত জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত জুথির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত তানভীর রহমানকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যেই বিভিন্ন থানায় ওয়ারলেস মেসেজ দেওয়া হয়েছে।

তিনি জানান, নিহত জুথির বাবা ঝন্টু প্রামানিকের বাদি হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে