,

কাতারের পর এবার ইয়েমেনে হামলা, নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে অন্তত নয়জন নিহত হয়েছেন। এর আগের দিন ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

আজ বুধবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সানা ও আল-জাওফে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১১৮ জন আহত হয়েছেন। প্রাথমিক হিসেবে এই সংখ্যা জানানো হলেও উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সানার আল-তাহরির এলাকায় আবাসিক ভবন, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমে একটি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল জাজিরা সূত্রে জানা গেছে, দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এবং বোমাবর্ষণে সৃষ্ট আগুন নেভানোর কাজ করছেন।

হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-হাজমের স্থানীয় সরকার কমপাউন্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

আল-মাসিরাহ টিভি টেলিগ্রামে পোস্ট করে জানায়, ইসরায়েলি হামলায় মোরাল গাইডেন্স সদর দপ্তরে নিহত, আহত এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও জানায়, এ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে