,

জাকসু নির্বাচন: শহিদ তাজউদ্দীন হলে ভোটগ্রহণ স্থগিত

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের শহিদ তাজউদ্দীন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর পর বেলা পৌনে ১২টার দিকে ইনডেক্স কার্ড ও আইডি কার্ড সংশ্লিষ্ট জটিলতায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। এ কারণে প্রায় ৪০ মিনিটের মতো ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে কেন্দ্রে ছাত্রদল মনোনীত ভিপি, জিএস প্রার্থী এলে হট্টগোলের সৃষ্টি হয়। এ কারণে ফের বন্ধ রাখা হয় ভোটগ্রহণ।

এ বিষয়ে কেন্দ্রের ভোটার তারেক আহমেদ বলেন, ‘ছবিযুক্ত ভোটারতালিকা না থাকায় এ জটিলতা তৈরি হয়েছে।’

তবে এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে