,

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেন-জি প্রজন্মের নেতৃত্বে সহিংস সরকারবিরোধী আন্দোলনের সময় একাধিক মন্ত্রী, এমপি ও সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে পালিয়েছেন।

এর মধ্যে হেলিকপ্টারের দড়ি ধরে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

গতকাল বুধবার ওই ভিডিওতে দেখা যায়, নেপালের মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের একটি সেনা হেলিকপ্টার থেকে ফেলা দড়ি (রেসকিউ স্লিং) আঁকড়ে ধরে আছেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নেপালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সেনারা দেশের রাজধানী পাহারা দিয়েছে এবং সহিংসতা ও বিশৃঙ্খলায় জর্জরিত শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেয়া জেন-জি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে।

তারা দাবি করেছেন, আন্দোলনটি সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে