,

ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বাগছাসের

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

আজ বুধবার সংগঠনটির সদস্যসচিব জাহিদ আহসানের স্বাক্ষর করা বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।

এতে বলা হয়, ডাকসু নির্বাচনে ৯ সেপ্টেম্বর একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নির্বাচনে একাধিক ব্যালট পেপার আগেই পূরণ করা অবস্থায় পাওয়া যায়, রোকেয়া হলে একটি নির্দিষ্ট সময় ভোটগ্রহণ বন্ধ ছিল এবং সার্বক্ষণিক চালু থাকার কথা থাকলেও ভোট গণনার এলইডি স্ক্রিন একাধিকবার বন্ধ হয়ে যায়। এসব ঘটনায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মনে করে, এ ধরনের অনিয়মের জন্য প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তারা দায়ী। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই—এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের মতামত প্রকাশ করেছে, আমরা সেই রায়কে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় সচেষ্ট থাকবে।

স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সম্পন্ন করায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা রাখি, ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা সামনের বছরগুলোতেও বজায় থাকবে। ডাকসুর মাধ্যমে প্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্পূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে