,

বুধবার ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা আগামীকাল বুধবারও বন্ধ থাকবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা ও ফল ঘোষণায় দেরি হওয়ায় বুধবারও ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে তিন দফায় নির্বাচনকেন্দ্রিক ছুটিতে পরিবর্তন এনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম দফায় নির্বাচন উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ছুটি রেখে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।

তবে লম্বা এ ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি অথবা বেড়াতে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছিলেন অনেক প্রার্থী। কেউ কেউ এ ছুটি বাতিলের দাবি তোলেন। কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে ছুটি বাতিলের দাবিও জানান।

শিক্ষার্থীদের দাবির মুখে প্রথমে একদিন ছুটি কমিয়ে তিনদিন রাখা হয়। তাতেও শিক্ষার্থীরা আপত্তি জানালে শুধু ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল