,

শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ, ফলের অপেক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর ও অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। টানা ৮ ঘণ্টা ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

এদিকে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে গণনার প্রস্তুতি। ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীরা ভোটের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন। শাহবাগ ও এর আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়ছে।

এর আগে ডাকসুর নির্বাচন কমিশন জানিয়েছিল, যদি বিকেল ৪টার মধ্যে কেউ এসে ভোটারদের লাইনে দাঁড়ায়, তাহলে যত দেরিই হোক তাকে ভোটদানের সুযোগ দেওয়া হবে।

তবে অধিকাংশ কেন্দ্র ঘুরে শেষ সময়ে লাইনে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। সিনেট ভবন কেন্দ্রে থাকা জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ হাসান জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সিনেট ভবন কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়। সেখানে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি।

কার্জন হল কেন্দ্রে থাকা জাগো নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার ইসমাঈল সিরাজীও একই তথ্য জানিয়েছেন। তিনি জানান, কার্জন হল কেন্দ্রে শেষ দিকে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। বিকেল ৪টার মধ্যে এ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে