,

নোংরামি করে প্রতিবাদ জানাতে চাই না: আবিদুল ইসলাম খান

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘আমাদেরকে নিয়ে যদি কেউ নোংরামি করে, তার সঙ্গে নোংরামি করে প্রতিবাদ জানাতে চাই না।’

আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবিদুল ইসলাম খান বলেন, ‘আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অসংখ্য প্রোপাগান্ডার শিকার করা হয়েছে। আমাদেরকে নিয়ে যদি কেউ নোংরামি করে, তার সঙ্গে নোংরামি করে প্রতিবাদ জানাতে চাই না। আমরা সত্য ও সৌন্দর্য দিয়ে প্রতিবাদ জানাতে চাই।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, বারবার সব জায়গায় আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের ছেলেমেয়েদের আমরা সর্বোচ্চ ধৈর্যের নির্দেশনা দিয়েছি। এই নির্বাচনকে আমরা বাংলাদেশের ইতিহাসে একটি রোল মডেলে রূপান্তরিত করতে চাই।’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ছাত্রদলের এই ভিপি প্রার্থী বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ পরিকল্পিত এবং এর কোনো ভিত্তি নেই। প্রথম যে নিউজ করা হয়েছিল, সেটি আমাকে দেখানো হয়েছে যা আসলে আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছিল। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।’

তিনি আরও বলেন, ‘চিফ রিটার্নিং অফিসার নিজে আমাকে ভোটকেন্দ্রে নিয়ে গেছেন এবং স্বচ্ছ ব্যালট বাক্স আমাকে প্রদর্শন করেছেন। নির্বাচনে প্রার্থীরা এমনটি দেখার অধিকার রাখে এটি স্বাভাবিক বিষয়।’

অভিযোগ করলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আজ কোনো অভিযোগের ভিত্তি নেই বলে জানান আবিদুল ইসলাম খান।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে