,

প্রথমবার ভোট দিতে পারার আনন্দটা সত্যিই অবাস্তব: মেঘমল্লার বসু

news-image

ঢাবি প্রতিনিধি : প্রথমবার ভোট দিতে পারার যে অভিজ্ঞতা, যে আনন্দ, এই আনন্দটা সত্যিই অবাস্তব বলে জানিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন মেঘমল্লার বসু।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের এই জিএস পদপ্রার্থী বলেন, ‘আমার বয়স ২৭ বছর হয়ে গেছে। এতদিনে আমার দুই-তিনটা ভোট দেওয়া হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারিনি। ২০১৯ সালে যখন নির্বাচন হয়েছিল, তখন আমি ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার ভোট দেওয়ার সময় ২৪-এর অভ্যুত্থানের শহীদদের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল, অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা আসলে এই যাত্রাটা শুরু করতে পেরেছি, যেখানে একটি স্বাধীন দেশের মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারে।’

যদি অনাবাসিক শিক্ষার্থীদের টার্নআউট ৫০ শতাংশ এর উপরে হয়, তাহলে আজকের ভোটের ক্যালকুলেশন বদলে যাবে বলে জানান মেঘমল্লার বসু। তিনি বলেন, ‘আমি বারবার যেখানেই কথা বলার সুযোগ পাচ্ছি, একটা কথাই বলছি প্লিজ, ভোটটা দিতে আসেন।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে