,

রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের সঙ্গে আচরণবিধির মিল নেই

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আচরণবিধি লঙ্ঘন নিয়ে রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের সঙ্গে আচরণবিধির শর্তের মিল পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তা বলেছেন, প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন না। কিন্তু আচরণ বিধিমালা অনুসারে, প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশে বাধা নেই।

এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

ওই সময় কোনো প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন কিনা- এমন প্রশ্নে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সাংবাদিকদের জানান, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই।

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের ভিপি প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ।

 

কিন্তু নির্বাচনী আচরণবিধি বলছে, প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। আচরণবিধির ১২ (খ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

এ বিষয়ে আবিদুল ইসলাম বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে