,

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: আবু বাকের মজুমদার

news-image

ঢাবি প্রতিনিধি : নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন বৈষমবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আজ মঙ্গলবার দুপুরের দিকে তিনি এ অভিযোগ করেন।

আবু বাকের বলেন, ‘এই নির্বাচন এখনো একটি পক্ষের হয়ে কাজ করছে। এখানে আগে থেকে যাদের শিক্ষক আছে, কর্মকর্তা-কর্মচারী আছে, তারাই হয়তো নিয়ন্ত্রণ করছে। এবং একেকটা অংশে কাজ করছে। এজন্য এখানে মাল্টি-টাইপের অভিযোগ শোনা যাচ্ছে।’

সকাল থেকেই ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা একুশে হলে সরাসরি প্রমাণ পেয়েছি। হলে কী হয়েছে, আপনারা দেখেছেন। এসব শিক্ষার্থীদের মনে সংশয় তৈরি করছে। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে সংশয়ের কথা আগে থেকে বলে আসছিলাম, তা আবারও প্রমাণিত হচ্ছে।’

বৈষমবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী বলেন, ‘আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ রকম বিতর্কিত ডাকসু ডিজার্ভ করে না। এর পরিবর্তে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ডাকসু হওয়া প্রয়োজন ছিল।’

‘তবুও আমরা আশাবাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ব্যালট বিপ্লবের জবাব দেবেন। যারা এসব আয়োজন করছেন, তাদেরকে শিক্ষার্থীরাই জবাব দেবেন,’ যোগ করেন আবু বাকের মজুমদার।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে