,

শিবিরের বিরুদ্ধে উমামা ফাতেমার গুরুতর অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : ভোটকেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

অভিযোগে তিনি আরও বলেন, ‘এই তালিকাটা শিবিরের পার্থীর। শুধু তাই নয় শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হচ্ছে।‘

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। অভিযোগের পাশাপাশি তিনি দুটো তালিকার ছবিও প্রকাশ করেছেন তার স্ট্যাটাসে।

এই তালিকার একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের, অপরটি হল সংসদ নির্বাচনের। দুটোই শিবিরের তালিকা উল্লেখ করে উমামা লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।’

একইদিকে শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে অন্য কেন্দ্রেও। শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ গণমাধ্যমে তুলে ধরেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে