,

দুই বছরের ছেলেকে ‘হত্যা’ করলেন মা!

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে নানাবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে মাথা ও শরীর আলাদা অবস্থায় দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের আবুল ভূঁইয়ার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম আব্দুর রহমান (২)। তার মা মোছাম্মৎ আতিয়া শারমিন (৩০) বাড়ির ভেতরে গলা কেটে নিজ সন্তানের মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ উঠেছে। শারমিন মানসিকভাবে অসুস্থ।

জানা যায়, ঘটনার সময় বাড়িতে অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে শারমিনের শয়নকক্ষের খাটের নিচ থেকে পলিথিনে বাঁধা অবস্থায় শিশুটির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই বাড়ি থেকে শিশুটির মাথা উদ্ধার করা হয়।

খবর পেয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক মা আতিয়া শারমিনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মা শারমিন নিজেই গলা কেটে তার সন্তানকে হত্যা করেছে। আমরা অভিযুক্তকে আটক করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

তিনি আরো বলেন, ‘শিশুটির বাবা টুটুল মিয়া বাদী হয়ে আতিয়া শারমিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের