সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের সময় ভবন ধস, নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন। আজ রবিবার পশ্চিম জাভার বগর জেলায় প্রায় ১০০ মানুষহযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে একটি কমিউনিটি হলে কোরআন তেলাওয়াতের জন্য জড়ো হয়েছিলেন। এ সময় হঠাৎ ভবনটি ধসে পড়ে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আদম হামদানি বলেন, ভবনটিতে থাকা ব্যক্তিদের অধিকাংশ ছিলেন নারী। তিনি বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮৪ জন চিকিৎসা নিচ্ছেন এবং তিনজন মারা গেছেন।

হামদানি আরও বলেন, ভবনটি মিটিং হল এবং ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হতো। সম্ভবত অতিরিক্ত ভিড়ের কারণে ধসে পড়েছে। তিনি বলেন, সম্ভবত ভবনটির কাঠামো মজবুত ছিল না। মানুষ নবী (সা.)-এর জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনে উৎসাহী হওয়ায় ভিড় বেশি হয়েছিল।

তিনি জানান, ভবনের ভেতরে থাকা সবাইকে বের করা হয়েছে এবং আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার সময় কোনো বৃষ্টি হয়নি এবং ভূমিধসের কোনো লক্ষণও ছিল না।

ইন্দোনেশিয়ায় ভবন নির্মাণে মানদণ্ড শিথিল হওয়ায় ভবন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ২০২২ সালে দক্ষিণ কালিমান্তানে একটি তিনতলা মিনি মার্কেট ধসে পাঁচজন নিহত হন। দুই বছর আগে জাকার্তায় একটি পাঁচতলা ভবনের আংশিক ধসে দু’জন আহত হন।

২০১৮ সালে জাকার্তার পূর্বে সিরেবনে একটি ভবন ধসে কিশোর-কিশোরীসহ সাতজন নিহত হন। তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া দিচ্ছিলেন। একই বছর জাকার্তায় ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ ভবনের মেজানাইন ফ্লোর লবিতে ধসে পড়ে অন্তত ৭৫ জন আহত হন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা