,

‘অস্ত্র উদ্ধারে’ গিয়ে অবরুদ্ধ র‌্যাব, ৩ ঘণ্টা পর উদ্ধার করল সেনাবাহিনী

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ‘অস্ত্র উদ্ধারে’ করতে গিয়ে জনতার রোষানলে পড়ে র‌্যাবের একটি দল অবরুদ্ধ হয়। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

আজ শনিবার বিকেলে ৫টার দিকে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে একটি দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শ্রীপুর থানা পুলিশ। সবশেষ রাত ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জানা যায়, স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রসীর পক্ষ নিয়ে পরিকল্পিতভাবে এক অটোরিকশা ব্যবসায়ীর দোকানে অস্ত্র রেখে উদ্ধার অভিযানে যায় র‌্যাবের একটি দল। দোকানমালিক মোশারফকে (৩৫) টানা হেঁছড়া করে গাড়িতে তুলে নেয় তারা।পরে সড়কে ব্যারিকেড দিয়ে র‌্যাবর গাড়িসহ একটি মাইক্রোবাস আটকে রাখে স্থানীয় জনতা। একইসঙ্গে মোশারফকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেয় উত্তজিত জনতা।

র‌্যাব পরিকল্পিতভাবে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম লিটনের দ্বারা প্রভাবিত হয়ে মোশারফের দোকানে অস্ত্র রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আব্দুল বারিক। তবে এ বিষয়ে তাৎক্ষণিক র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, বরমী গ্রামের মোশারফের সঙ্গে একই এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম লিটনের বিরোধ রয়েছে। গত শুক্রবার রাতে এলাকায় লিটন ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে জনতা লিটনের বাড়ি অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পর লিটন এলাকাবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় লিটনের গ্রেপ্তারের দাবিতে থানায় অবস্থান নেয় স্থানীয়রা। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মু. আব্দুল বারিকের আশ্বাসে তারা বাড়ি ফেরে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে