সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তৌহিদি জনতা’র নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে: রিজভী

news-image

অনলাইন ডেস্ক : তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে-এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে-উল্লেখ করে রিজভী বলেন, ‘আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি। কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়।’

তিনি বলেন, ‘দেশে নৈরাজ্য চলছে, তৌহিদী জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছিল, আবারও সেরকম কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, অন্তবর্তীকালীন সরকারকে তা খুঁজে বের করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা শোনা যায়নি।’

এখন হঠাৎ করে দেশে এসব নৈরাজ্য কেন বাড়ছে- তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি– পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি। অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী।’

তিনি বলেন, ‘যিনি আমাদের মডেল, যিনি আমাদের আদর্শের প্রতীক, তাকে আমরা কেউ অনুসরণ করি না। তাকে আমরা কেউ অনুকরণ করি না। এটাই হলো মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।’

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। এতে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদী দা‌বি করা নুরাল পাগ‌লার মরদেহ কবর থেকে তুলে পু‌ড়িয়ে দেয় ‘তৌ‌হিদি জনতা’। উপজেলার ঢাকা-খুলনা মহাসড়‌কের পদ্মার মোড় এলাকায় প্রকাশ্যে পেট্রল ঢে‌লে মরদেহ পু‌ড়ি‌য়ে দেওয়া হয়।এ ঘটনায় নুরাল পাগলা অনুসারী ও স্থানীয় তৌহিদি জনতার সংঘর্ষে রাসেল মোল্লা (২৮) না‌মে এক যুব‌ক নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা