,

ইসরাইলি আগ্রাসনে পঙ্গু গাজার ২১ হাজার শিশু:জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ২১ হাজার শিশু পঙ্গু হয়েছে। জাতিসংঘের ‘পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস’ বিষয়ক কমিটি বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

কমিটি বলছে, যুদ্ধের প্রায় দুই বছরে প্রায় ৪০ হাজার ৫০০ শিশু নতুনভাবে আঘাত পেয়েছে, যার অর্ধেকের বেশি এখন পঙ্গু।

কমিটিটি ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতি পর্যালোচনা করে জানায়, ইসরাইলি সেনাবাহিনীর আক্রমণের সময় যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো শ্রবণ বা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রায় অপ্রযোয্য ছিল, যার ফলে তারা নিরাপদে সরে যেতে পারেনি।

জাতিসংঘের কমিটিটি আরও বলেছে, ‘অনেক প্রতিবন্ধী মানুষকে অসম্মানজনক ও অনিরাপদ অবস্থায় পালাতে বাধ্য করা হয়েছে—যেমন: চলাচলের সহায়তা ছাড়াই বালু বা কাদার মধ্যে হামাগুড়ি দিতে হয়েছে। ‘

এটি আরও জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে যে সীমাবদ্ধতা রয়েছে, তার অতিরিক্ত প্রভাব পড়ছে প্রতিবন্ধী মানুষদের ওপর।

প্রতিবন্ধী ব্যক্তিরা তীব্র সহায়তা সংকটে পড়েছেন, অনেকেই খাদ্য, বিশুদ্ধ পানি বা স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন না এবং বেঁচে থাকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে