সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামজা-শমিতকে ছাড়াই বাংলাদেশের দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন নেপাল সফরের জন্য ২৩ সদস্যের জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চমক হিসেবে দলে জায়গা হয়নি ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং শমিত সোমের। বুধবার (৩ সেপ্টেম্বর) বাফুফের পক্ষ থেকে এই স্কোয়াড ঘোষণা করা হয়।

হামজা চৌধুরীর না থাকার বিষয়টি আগে থেকেই অনুমিত ছিল। গত ২৯ আগস্ট বার্মিংহাম সিটির বিপক্ষে এক ম্যাচে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সেই চোটের কারণে এবং লেস্টার সিটির পরবর্তী ম্যাচের প্রস্তুতির কথা ভেবে ক্লাব তাকে ছাড়তে রাজি হয়নি। অন্যদিকে, ক্লাব ব্যস্ততার কারণে এই সফরে যোগ দিতে পারেননি শমিত সোম।

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইপর্বে খেলা বেশ কয়েকজন ফুটবলারকে নেপাল সফরে রাখা হয়নি। মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান এবং জাহিদ হাসানকে অনূর্ধ্ব-২৩ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে কোচ হ্যাভিয়ের কাবরেরা দলে ফিরিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সালকে। একইসাথে, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।

নেপালের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি ৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৬তম, যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৪তম।

বাংলাদেশ দল
‎‎গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।
‎মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা