,

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে অটোরিকশার নিচে চাপা পড়ে মরিয়ম (৬) এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে কনিকাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায়। সে কনিকাড়া গ্রামের খায়রুল মিয়ার মেয়ে। সে কনিকাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মরিয়ম বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় পেছন থেকে দ্রুতগামী অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এম আর মজিব বলেন, রাস্তা পারাপারের সময় পেছন থেকে অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
ওসি শাহিনুর ইসলাম বলেন, অটোরিকশা নিচে চাপা পড়ে মরিয়ম নামের এক শিশু মারা গেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে