সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে পৌঁছেছেন কিম জং-উন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চীনের বেইজিংয়ে পৌঁছেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) পিয়ংইয়ং থেকে বুলেটপ্রুফ ট্রেনে যাত্রা শুরু করেন তিনি। পরে চীনে পৌঁছানোর পর কালো স্যুট ও লাল টাই পরিহিত কিমকে ট্রেন থেকে নেমে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে স্বাগত জানাতে দেখা গেছে। ১৯৫৯ সালের পর এই প্রথমবার কোনো উত্তর কোরীয় নেতা বহুপাক্ষিক আন্তর্জাতিক আয়োজনে অংশ নিচ্ছেন।

কুচকাওয়াজে কিমের সঙ্গে যোগ দেবেন আরও ২৫জন রাষ্ট্রপ্রধান, এর মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে বসে তারা অনুষ্ঠানটি উপভোগ করবেন।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, বেইজিংয়ে কিম ও পুতিনের মধ্যে বৈঠকও হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা অনুষ্ঠানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন, যাতে তারা সম্ভাব্য নতুন অস্ত্র সম্পর্কে ধারণা পেতে পারেন- বিশেষ করে তাইওয়ান ইস্যুতে চীন পদক্ষেপ নিলে।

এ সফরের আগে উত্তর কোরিয়া নতুন একটি পারমাণবিক সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০ উন্মোচনের ঘোষণা দেয়। এটি হোয়াসং-১৮ ও হোয়াসং-১৯-এর পরবর্তী সংস্করণ, যেগুলো ইতিমধ্যে প্রায় পুরো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে।

পিয়ংইয়ংয়ের দাবি, নতুন ক্ষেপণাস্ত্রের কম্পোজিট কার্বন ফাইবার দিয়ে তৈরি কঠিন জ্বালানি ইঞ্জিনের সর্বোচ্চ ধাক্কা শক্তি ১৯৬০ কিলোনিউটন। ধারণা করা হচ্ছে, এ ক্ষমতা আগের সংস্করণের কাছাকাছি হলেও এর মাধ্যমে ভারী অস্ত্র বহু দূর পর্যন্ত বহন করা সম্ভব হবে।

বর্তমানে উত্তর কোরিয়ার হাতে আনুমানিক ১০টি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আগামী এক দশকে বাড়িয়ে ৫০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে মার্কিন গোয়েন্দারা জানাচ্ছেন।

এ প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭৫ বিলিয়ন ডলারের “গোল্ডেন ডোম” প্রকল্পের ঘোষণা দেন, যা যুক্তরাষ্ট্রের দিকে ছোড়া যেকোনো ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার লক্ষ্য নিয়েই গড়ে তোলা হবে। সূত্র: দ্য টেলিগ্রাফ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা