সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি প্রশাসনের ১৩ সিদ্ধান্ত

news-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মডেল থানা ও নিরাপত্তা চৌকি স্থাপন, ১০টি হল নির্মাণসহ মোট ১৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানানো হয়।

সভায় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি আহতদের তালিকা তৈরি, মডেল থানা ও নিরাপত্তা চৌকি স্থাপন, শাটল ট্রেনে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ১০ তলা বিশিষ্ট পাঁচটি ছাত্র ও পাঁচটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ, বিদ্যমান আবাসিক হল সংস্কার এবং শিক্ষার্থীদের বসবাসরত কটেজ মালিকদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর এবং ২টি নতুন অ্যাম্বুলেন্স কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সভায় সংঘর্ষের ঘটনাগুলো তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয় এবং বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগেও একটি কমিটি গঠন করেছে। বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রাখার পাশাপাশি টহল জোরদার করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়। স্থানীয়দের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তা পূরণের জন্য সরকারকে অনুরোধ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় সহযোগিতার আশ্বাস দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. হাশমত আলী।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০