,

নিলামে তোলপাড়: এক উট পাঁচ লাখ দিরহামে বিক্রি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবুধাবি আন্তর্জাতিক হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সহিবিশনে উটের নিলামে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে তৈরি হলো এক অনন্য দৃশ্য। মাত্র একটি বাছুর উটের দাম উঠলো পাঁচ লাখ দিরহাম- যা সবার চোখ কপালে তোলার মতো ঘটনা।

আধা মিলিয়ন দিরহামের বিনিময়ে মাত্র একটি বাছুর উটের মালিক হয়েছেন অভিজ্ঞ ক্রেতা মোহাম্মদ আল মেনহালি। তিনি শুরুর দিক থেকেই একের পর এক নিলামে সক্রিয় ছিলেন এবং শেষ পর্যন্ত নাটকীয় প্রতিযোগিতায় জিতে নেন বাছুরটি।

তার বিপরীতে ছিলেন তরুণ প্রতিযোগী ও কবি মুবারক বিন বখেইত আল শামসি, যিনি ৪০ হাজার দিরহাম থেকে হঠাৎ এক লাখ দিরহামে লাফিয়ে ওঠেন এবং মুহূর্তেই নিলামের পরিবেশে উত্তেজনা ছড়িয়ে দেন। মেনহালি বলেন, শ্রেষ্ঠ জাতের উটের জন্যই সর্বোচ্চ দর ওঠে। দর যত যেত আমি ততই এগিয়ে যেতাম, কারণ এই জাতের প্রতি আমার আলাদা আগ্রহ।

তবে সোমবার রাতের নিলামে সবচেয়ে বেশি উট কিনেছেন মাত্র ১৪ বছর বয়সী হামদান আল কাবি। নবম শ্রেণির এই কিশোর কিনে নেন মোট চারটি উট। তার সঙ্গে ছিলেন চাচা হামাদ, ছোট দুই ভাই ও কয়েকজন বন্ধু।

হামদান আল কাবির চাচা হামাদ জানান, তাদের পরিবারের আল আইন ফার্মে বর্তমানে প্রায় ৮৫টি উট আছে। তারা ২০১৬ সাল থেকে উট প্রতিযোগিতা ও প্রশিক্ষণে যুক্ত। তার ভাষায়, প্রত্যেক নিলামেই আমরা সেরা জাত খুঁজি। আল মুন্থার, মজদ আর আল ঘারবি জাতের উট দ্রুতগতি ও শরীরের গঠনে আলাদা।

হামাদ নিজেই উটের প্রশিক্ষণ তদারক করেন। পিঠ, পা ও হাড়ের গঠন দেখে তিনি বুঝতে পারেন কোন উট প্রতিযোগিতায় ভালো করবে। নতুন উটগুলোকে প্রশিক্ষণ দিয়ে প্রতিযোগিতায় নামানো হয়, আবার বিক্রিও করা হয়। তবে উটের দুধ বিক্রি না করে বিনামূল্যে বিলিয়ে দেওয়াকেই সম্মানের অংশ মনে করেন তারা।

তাদের পরিবারের এক স্মরণীয় ঘটনা হলো- হামদানের কেনা এক ‘জাফারানা’ বাছুর। তিন বছর সেটিকে বিক্রি বা প্রশিক্ষণ না দিয়ে পোষা প্রাণীর মতো রেখেছিলেন। পরে যখন দৌড়ে নামানো হয় আর প্রথম প্রতিযোগিতাতেই জয়ী হয় এবং অবশেষে ২০ লাখ দিরহামে বিক্রি হয়।

সোমবার রাতের এই নিলামে সর্বমোট ১৫টি উট বিক্রি হয়েছে, যার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৭৭ মিলিয়ন দিরহাম। এর মধ্যেই আধা মিলিয়ন দিরহামে বিক্রি হওয়া বাছুরটিই ছিল সবার আলোচনার কেন্দ্রবিন্দু। এই নিলামটি শুধু ব্যবসার ক্ষেত্রেই নয় বরং আরব অঞ্চলের ঐতিহ্যবাহী উট সংস্কৃতির মহিমাকেও নতুন করে তুলে ধরেছে।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল