,

ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : জানা ছিল বাংলাদেশই জিতবে। নেদারল্যান্ডসকে ১০৩ রানে বেধে ফেলার পর অপেক্ষা ছিল বাংলাদেশ কত বড় ব্যবধানে জিততে পারে। প্রথম ম্যাচের চেয়েও দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতলো বাংলাদেশ দল। ১০৪ রান তাড়া করতে নেমে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নিলো টাইগাররা। সে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো লিটন দাসের দল।

পারভেজ হোসেন ইমনই একমাত্র ব্যাটার যিনি আউট হলেন। দলীয় ৪০ রানের মাথায় ২১ বলে ২৩ রান করে আউট হন তিনি। এরপর তানজিদ হাসান তামিম এবং লিটন দাস মিলে ৬৪ রানের জুটি গড়েন। ১৩.১ ওভারেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দেশকে।

ওপেনার তানজিদ হাসান তামিম ৪০ বলে অপরাজিত থাকেন ৫৪ রানে। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। লিটন দাস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। পারভেজ ইমনের একমাত্র উইকেটটি নেন কাইল ক্লেইন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানদের বোলিংয়ের সামনে ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। আরিয়ান দত্ত ২৪ বলে সর্বোচ্চ ৩০ রান করেন। ভিক্রমজিৎ সিং করেন ২৪ রান।

শারিজ আহমেদ করেন ১২ রান। নাসুম আহমেদ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন তাসকিন ও মোস্তাফিজ। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান ও তানজিম সাকিব।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল