,

ফের বাগদান সারলেন দুবাই রাজকুমারী, আংটির দাম কত?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে মরক্কো-আমেরিকান র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সেরেছেন দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা। গত ২৯ আগস্ট ইন্সটাগ্রামে এক যৌথ পোস্টে এ ঘোষণা দেন তারা। যদিও পোস্টে মাহরার হাতে থাকা বিশাল আকারের হীরের আংটিই সবার নজর কাড়ছে।

ছবিতে দেখা গেছে, মন্টানা মাহরার হাত ধরে আছেন আর আংটিতে জ্বলজ্বল করছে পান্না-আকৃতির হীরা। আংটিটি তৈরি করেছেন সেলিব্রিটি জুয়েলার এরিক দ্য জুয়েলার। ১১ দশমিক ৫৩ ক্যারেটের এই এমেরাল্ড কাট হীরার আংটি চারপাশে ছোট ছোট হীরা জড়িয়ে বসানো হয়েছে। আংটিটির বাজারমূল্য আনুমানিক ১১ লাখ মার্কিন ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে তাদের বাগদান সম্পন্ন হয়। সেখানে মন্টানা র্যাম্পেও হাঁটেন।

তাদের প্রতিনিধি জানিয়েছেন, এই দম্পতি এখনও বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেননি। তবে ভবিষ্যৎ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছেন।

শেখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। ২০২৪ সাল থেকে তাকে মন্টানার সঙ্গে একাধিকবার দেখা গেছে। কখনও মসজিদে, কখনও মরুভূমিতে উট ভ্রমণে কিংবা রেস্তোরাঁয় তারা একসঙ্গে ছিলেন।

এ বাগদান মাহরা ও মন্টানার জীবনে নতুন অধ্যায়। দুজনেরই অতীতে বিবাহিত জীবন ছিল। মাহরা এর আগে শেখ মানা বিন মোহাম্মদ আল মাকতুমের স্ত্রী ছিলেন। তাদের দেড় বছর বয়সি এক মেয়েও রয়েছে।

গত বছর জুলাইয়ে ইনস্টাগ্রামে প্রকাশ্যেই তিনি বিচ্ছেদের ঘোষণা দেন। বিবাহবিচ্ছেদের পর মাহরা ‘মাহরা এম১’ নামে নিজস্ব পারফিউম ব্র্যান্ড চালু করেন, যার প্রথম পণ্য ছিল ‘ডিভোর্স’।

অন্যদিকে ফ্রেঞ্চ মন্টানার আসল নাম করিম খারবুশ। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উদ্যোক্তা নাদিন খারবুশের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ১৬ বছর বয়সি ক্রুজ নামের এক ছেলে রয়েছে।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে