,

নুরের অবস্থা উন্নতির দিকে, আইসিইউ থেকে কেবিনে নেওয়ার প্রস্তুতি

news-image

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিপেটায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে নেওয়া হতে পারে কেবিনে। সেজন্য প্রস্তুত করা হয়েছে ভিভিআইপি ১ নম্বর কেবিন।

রোববার (৩১ আগস্ট) সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতালের এক কর্মকর্তা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে নুরের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। যে কারণে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে। বর্তমানে তিনি আইসিইউ ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। তার জন্য ভিভিআইপি এক নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আইসিউ থেকে ভিভিআইপি কেবিনে শিফট করা হবে।

এদিকে নুরের চিকিৎসার ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরুল হক নুরের শরীর ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ৪টি সমস্যা- নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখের ইঞ্জুরি আছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। কিছুটা ট্রমায় আছেন তিনি। বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। আশা করা যাচ্ছে ১ সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন তিনি।

এর আগে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে