মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ার-টেবিল ভেঙে রাকসু কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল ছাত্রদল

news-image

রাবি সংবাদদাতা : আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে রাকসুর কার্যালয়ের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল রাবি শাখা ছাত্রদল। কিন্তু হঠাৎ করেই দলটির নেতাকর্মীরা চেয়ার-টেবিল ভাঙচুর করে রাকসুর কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয়। তাদের কর্মসূচিতে নির্বাচন কমিশন আজকে শেষ দিনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি।

এ সময় ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব’’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’সহ প্রভৃতি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন কর্মসূচি পালন করছে। আজ মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। তারা রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি করছি তবে তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে কিন্ত তারা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।

তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটার তালিকায় প্রথম বর্ষ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে ছাত্রদল এই দাবিতে কর্মসূচি পালন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই।

উল্লেখ্য, আজ রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত

ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, বিমান ও পর্যটনে বড় পরিবর্তনের পরিকল্পনা