,

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ

news-image

স্পোর্টস ডেস্ক: এই সময়ে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত সিরিজ স্থগিত হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টি–টোয়েন্টি থেকে একাদশে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

একাদশে ফিরেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পুরস্কার হিসেবে দলে ফিরেই একাদশেও জায়গা করে নিয়েছেন সাইফ।

বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে