,

নুরের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়ানো অডিওটি ভুয়া : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

news-image

স্টাফ রিপোর্টার : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ছড়ানো অডিওটি ভুয়া বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বিষয়টি জানানো হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রচারিত ২৫ সেকেন্ডের অডিওটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, বরং এটি একটি বিকৃত এবং কৃত্রিমভাবে সৃষ্ট কণ্ঠ। এতে বলা হয়, একজন সচেতন ব্যক্তি যিনি উপদেষ্টার কণ্ঠ চেনেন, তিনি সহজেই এটি ভুয়া বলে বুঝতে পারবেন। বিবৃতিতে বলা হয়, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে এই অডিও ছড়ানো হয়েছে। এতে শোনা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিষয়ে একজন অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি ও প্রচার করা সাধারণ জনগণের মধ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, যারা এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড