,

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পেছন থেকে আসা আরও দুটি বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সাথে ধাক্কা খায়। এতে মোট চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দা খান রুবেল বলেন, “সকালে একটি চলন্ত গাড়ি পেছন থেকে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে দুটি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। এরপর পেছন থেকে আরও দুটি গাড়ি এসে দুর্ঘটনায় পতিত গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।”

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং কিছুক্ষণ পর ঢাকা মুখি লেনের যান চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে